সংবাদপত্রের প্রতিবাদ হোক যুক্তি, তথ্য ও প্রমাণের মাধ্যমে, অবমাননার মাধ্যমে নয়: সাংবাদিক জসিম উদ্দীন সিদ্দিকী

- আপডেট সময় ১২:১৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের প্রথম অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার কণ্ঠ এর সম্পাদক সাংবাদিক জসিম উদ্দিন সিদ্দিকী বলেন, কোনো সংবাদপত্রের প্রতিবেদন পছন্দ না হলে তার প্রতিবাদ করার অধিকার সবারই রয়েছে। কোনো প্রতিবেদনে ভুল বা অসংগতি থাকলে তথ্য-প্রমাণসহ তা খণ্ডন করুন, প্রতিবাদলিপি পাঠান, প্রয়োজনে আইনের আশ্রয় নিন। এটাই গণতান্ত্রিক ও সভ্য সমাজের দায়িত্বশীল চর্চা।
কিন্তু প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের ফেসবুক লাইভে এসে দৈনিক আমার দেশ পত্রিকার কপি ছিঁড়ে ফেলার দৃশ্য কোনোভাবেই দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পরিচয় বহন করে না।
তিনি আরো বলেন, মতপ্রকাশের স্বাধীনতা যেমন সবার অধিকার, তেমনি সংবাদমাধ্যমের সমালোচনা করারও অধিকার রয়েছে। কিন্তু সেই সমালোচনার ভাষা ও পদ্ধতি হতে হবে শালীন, যুক্তিনির্ভর ও দায়িত্বশীল।
মনে রাখতে হবে, একটি সংবাদপত্রের প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে দ্বিমত থাকতে পারে, কিন্তু সেই দ্বিমত প্রকাশের নামে সংবাদপত্রের প্রতি অবমাননাকর আচরণ কখনোই গণতান্ত্রিক সংস্কৃতির পরিচয় হতে পারে না।
তিনি রাশেদ খানের উদ্দেশ্যে বলেন, প্রতিবাদের জবাব হোক যুক্তিতে, অপমানের মাধ্যমে নয়।









