কক্সবাজার ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংগঠনকে মজবুত করতে হলে আগে নিজেকে গড়তে হবে: আনোয়ারী

আলী ওসমান শেফায়েত
  • আপডেট সময় ০৯:০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে

সংগঠনকে মজবুত ও শক্তিশালী করতে হলে সর্বপ্রথম দায়িত্বশীলদের ব্যক্তিগত জীবনে নৈতিকতা, যোগ্যতা, শৃঙ্খলা ও আদর্শিক দৃঢ়তার সমন্বয় ঘটাতে হবে। নিজেদের যোগ্য করে গড়ে তোলার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করতে হবে। এর মধ্য দিয়েই সংগঠন মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় কুতুবদিয়া উপজেলা জামায়াতের কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রার্থী নিশ্চিতকরণের লক্ষ্যে আয়োজিত দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর আ স ম শাহরিয়ার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন।

প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে যোগ্যতা, সততা, জনসম্পৃক্ততা ও জনসেবার মানসিকতাকে গুরুত্ব দিতে হবে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যোগ্য প্রার্থী নিশ্চিতকরণ এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার, মৌলানা উসমান, মাস্টার হাবিবুল্লাহ, শ্রমিক নেতা মৌলানা আব্দু রহমান, লেমশীখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি রেজাউল করিম রাজু, বড়ঘোপ ইউনিয়ন সভাপতি আহাম্মদ নূর, উত্তর ধূরুং ইউনিয়ন সভাপতি ছৈয়দ আলম, দক্ষিণ ধূরু ইউনিয়ন সভাপতি বেলাল হোসেন, কৈয়ারবিল ইউনিয়ন সভাপতি মাস্টার উসমান, আলী আকবর ডেইল ইউনিয়ন সভাপতি মো. সাদেক হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সংগঠনকে মজবুত করতে হলে আগে নিজেকে গড়তে হবে: আনোয়ারী

আপডেট সময় ০৯:০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬