কক্সবাজার ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার সদর মডেল থানায় ৫৯ দিনে গ্রেপ্তার ১,০৫৯ আসামি, আটক ১৯৬ কিশোর গ্যাং সদস্য

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:২৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / ১৫ বার পড়া হয়েছে

কক্সবাজার সদর মডেল থানার পুলিশের চলমান অভিযানে ৫৯ দিনে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১ হাজার ৫৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৯৬ জন সদস্যকে আটক করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে চোর ও ছিনতাইকারী হিসেবে ৩৬০ জন, মাদক ব্যবসায়ী ৮৬ জন এবং মাদক সেবনকারী ৩৪০ জনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া পেনাল কোডের ২৯০ ধারায় ৫২ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৮৪ জন এবং নিয়মিত মামলায় ৩৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উল্লিখিত সময়ে বিভিন্ন অপরাধে সর্বমোট ১ হাজার ৫৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি চলমান অভিযানে ১৯৬ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার সদর মডেল থানায় ৫৯ দিনে গ্রেপ্তার ১,০৫৯ আসামি, আটক ১৯৬ কিশোর গ্যাং সদস্য

আপডেট সময় ০৯:২৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬