কক্সবাজার ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করতে শহর জামায়াতের প্রস্তুতি সভা

ফারদিন ফাইজান
  • আপডেট সময় ০৫:২৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ১৮ বার পড়া হয়েছে

সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আয়োজিত বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে কক্সবাজার শহর জামায়াত।

শহরের হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক। সভা সঞ্চালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল।

সভায় উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সহকারী সেক্রেটারি দরবেশ আলী মুহাম্মদ আরমান ও মাওলানা আবদুর রশিদ, সাংগঠনিক সেক্রেটারি শহীদ উল্লাহ, কর্মপরিষদ সদস্য আব্দুল মোতালেব মাসুদ, বদিউল আলম, জাহেদুল ইসলাম নোমান, আবু সায়েম মোহাম্মদ ফুরকানসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের প্রতিনিধিরা।

সভায় আগামী ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় কক্সবাজার পাবলিক হল মাঠে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, ব্যাপক জনসম্পৃক্ততা এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা এ বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করতে শহর জামায়াতের প্রস্তুতি সভা

আপডেট সময় ০৫:২৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬