কক্সবাজার ০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেড়েছে চৌফলদণ্ডী-পোকখালী সড়কে ছিনতাই, দুষ্কৃতকারীদের দৌরাত্ম্যে প্রশ্নবিদ্ধ নিরাপত্তা

তোফায়েল আহমেদ
  • আপডেট সময় ১২:৩৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / ৪২ বার পড়া হয়েছে

সদরের চৌফলদণ্ডী-পোকখালী সংযোগ সড়কের বাগানবাড়ি এলাকায় মিশুক টমটমট চালক মোহাম্মদ হামিদ নামে একজন হামলার স্বীকার হয়েছেন। এসময় তার কাছে থাকা মোবাইল ও টাকা হাতিয়ে নিতে চাইলে সে জোরজবরদস্তি করায় দুষ্কৃতকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে বলে জানা গেছে।

০২ নভেম্বর (সোমবার) রাত আনুমানিক ৯টার দিকে জালালাবাদ ইউনিয়নের মধ্যম বাহারছড়া এলাকার হাকিম আলীর ছেলে মোহাম্মদ হামিদ চৌফলদণ্ডী ব্রীজ থেকে তার মিশুক টমটম গাড়ি টি চালিয়ে বাড়ি ফেরার পথে চৌফলদণ্ডী-পোকখালী সংযোগ সড়কের সুইচ গেইটের আগে বাগানবাড়ি নামক স্থানে এ হামলার শিকার হন। এসময় স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায় বলে জানা গেছে।

এর আগে গত ২৬ অক্টোবর (সোমবার) একই এলাকায় দিনের বেলায় ছিনতাই ও হামলার ঘটনা ঘটে। ওইদিন কক্সবাজার বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে পোকখালীর জসিম উদ্দিন নামে এক মালয়েশিয়া প্রবাসী হামলা ও ছিনতাইয়ের শিকার হন বলে জানা যায়।

এক সপ্তাহের ব্যবধানে একই এলাকায় দুটি হামলা ও ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, পোকখালী, জালালাবাদ, ইসলামপুর ও ইসলামাবাদসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াতের জন্য সড়কটি একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় যোগাযোগপথ। সড়কটিতে চলাচলকারীদের নিরাপত্তা এখনই নিশ্চিত করা না গেলে এটি সময়ের ব্যবধানে আরও অনিরাপদ হয়ে উঠবে।

সড়কটির পশ্চিমে লবণ ও চিংড়ি ঘের এবং পূর্বে বিশাল এলাকাজুড়ে কৃষি জমি হওয়ায়, দুষ্কৃতকারীরা সহজে পালিয়ে যেতে পারে।

তাদের দাবি, সড়টির গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত পুলিশি টহল, নজরদারি বৃদ্ধি এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হলে এ ধরনের ঘটনা প্রতিরোধে সহায়ক হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বেড়েছে চৌফলদণ্ডী-পোকখালী সড়কে ছিনতাই, দুষ্কৃতকারীদের দৌরাত্ম্যে প্রশ্নবিদ্ধ নিরাপত্তা

আপডেট সময় ১২:৩৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬