কক্সবাজার ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার কলেজে মাস্টার্স ও প্রিলিমিনারির অনুমোদন, পূরণ হলো শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০৮:১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে

Oplus_131072

কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হতে যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে কলেজটিতে মাস্টার্স ১ম পর্ব (প্রিলিমিনারি) ও মাস্টার্স ফাইনাল কার্যক্রম চালুর প্রাথমিক অধিভুক্তির অনুমোদন দেওয়া হয়েছে।

১ নভেম্বর ২০২৬ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের ক্ষমতাবলে কলেজ পরিদর্শক স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়।

অনুমোদনপত্র অনুযায়ী, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে মাস্টার্স ১ম পর্বে বাংলা, ইংরেজি, অর্থনীতি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, গণিত ও সমাজবিজ্ঞান বিষয়ে এবং মাস্টার্স ফাইনালে ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিজ্ঞান বিষয়ে শিক্ষার্থী ভর্তির সুযোগ তৈরি হয়েছে। প্রতিটি বিষয়ে ৫০টি করে আসন নির্ধারণ করা হয়েছে।

এ অনুমোদনের ফলে উচ্চশিক্ষার জন্য কক্সবাজারের শিক্ষার্থীদের অন্যত্র যাওয়ার প্রয়োজনীয়তা অনেকটাই কমবে। স্থানীয়ভাবে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন।

এ সাফল্যের পেছনে যাঁরা নিরলস প্রচেষ্টা চালিয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার কলেজে মাস্টার্স ও প্রিলিমিনারির অনুমোদন, পূরণ হলো শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি

আপডেট সময় ০৮:১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬