কক্সবাজার ০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৫ সালের বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় কক্সবাজার জেলার ফলাফল প্রকাশিত

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৩:৩৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ১৬৯৭ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি :
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা–২০২৫ এর কক্সবাজার জেলার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। গত ৮ নভেম্বর অনুষ্ঠিত এ পরীক্ষার ফল প্রকাশ করা হয় ২৫ নভেম্বর।

কক্সবাজার জেলা সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক কপিল উদ্দিন জানান, এ বছর জেলার ইতিহাসে সর্ববৃহৎ পরিসরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নার্সারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত মোট ১,৮০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। দীর্ঘ তিন মাসের পরিশ্রম, তদারকি ও সার্বিক সহযোগিতায় এ বিশাল কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফলাফলের সারসংক্ষেপ — কক্সবাজার জেলা
ট্যালেন্টপুল: ৬২ জন, প্রথম গ্রেড: ১০৬ জন, দ্বিতীয় গ্রেড: ১৫৬ জন, সাধারণ গ্রেড: ১৪৬ জন, বিশেষ গ্রেড: ১৯৯ জন, মোট উত্তীর্ণ: ৬৬৯ জন

পরীক্ষা সংশ্লিষ্টরা জানান, জেলার বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ ও প্রতিযোগিতার মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করে। বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের প্রাথমিক স্তর থেকেই উৎসাহিত করা এবং মানসম্মত শিক্ষার পরিবেশ আরও শক্তিশালী করাই মূল উদ্দেশ্য।

ফলাফল প্রকাশের মধ্য দিয়ে জেলার বৃহত্তম এ বৃত্তি পরীক্ষার সকল কার্যক্রম সফলভাবে সমাপ্ত হয়। সংশ্লিষ্টরা আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

২০২৫ সালের বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় কক্সবাজার জেলার ফলাফল প্রকাশিত

আপডেট সময় ০৩:৩৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫