কক্সবাজার ০৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
উখিয়ার রত্না পালং ইউনিয়নে জামায়াতের প্রার্থী চূড়ান্ত

জনগণের আমানত রক্ষায় দায়িত্বশীল ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা সময়ের দাবি

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১২:২৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ৩০ বার পড়া হয়েছে

বার্তা পরিবেশক:

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন,

স্থানীয় সরকার জনগণের সবচেয়ে কাছের প্রশাসনিক কাঠামো। স্থানীয় সরকার ব্যবস্থায় সৎ, যোগ্য, জনবান্ধব ও আদর্শিক নেতৃত্ব নির্বাচন করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা, এলাকার উন্নয়ন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তাই জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে দলীয় পরিচয়ের পাশাপাশি প্রার্থীর সততা, যোগ্যতা, নৈতিকতা ও জনসেবার মানসিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণের আমানত রক্ষায় দায়িত্বশীল ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা করা সময়ের দাবি।

এছাড়া সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজের মাধ্যমে জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধান ও অধিকার প্রতিষ্ঠায় নিজের একজন সক্রিয় দায়ীর ভূমিকায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে।

১৬ নভেম্বর, সোমবার বিকেলে উখিয়ার রত্নাপালং ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী উপর্যুক্ত কথা গুলো বলেন।

ইউনিয়ন আমীর মাস্টার আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, এবি পার্টির কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট সাংবাদিক শামসুল হক শায়েক, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক। সমাবেশে স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উখিয়া উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট আলেমেদ্বীন ও সমাজসেবক মাওলানা আবুল ফজলের নাম ঘোষণা করেন জেলা জামায়াতের আমীর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উখিয়ার রত্না পালং ইউনিয়নে জামায়াতের প্রার্থী চূড়ান্ত

জনগণের আমানত রক্ষায় দায়িত্বশীল ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা সময়ের দাবি

আপডেট সময় ১২:২৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬