বেসরকারি বৃত্তি পরীক্ষায় সেরা সাফল্যে উদ্ভাসিত কক্স ক্যামব্রিয়ান স্কুল

- আপডেট সময় ১০:২৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ৫৮৫ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি:
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫–এ দারুণ সফলতা অর্জন করেছে কক্সবাজারের খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠান কক্স ক্যামব্রিয়ান স্কুল। এ পরীক্ষায় ট্যালেন্টপুল, প্রথম গ্রেড, দ্বিতীয় গ্রেড, সাধারণ গ্রেড ও বিশেষ গ্রেডসহ বিভিন্ন বিভাগে মোট ২৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে স্কুলের সুনামকে আরও সমৃদ্ধ করেছে।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, ট্যালেন্টপুলে স্থান পেয়েছে তিন শিক্ষার্থী—নাজিফা রহমান খান (কেজি), আইদা বিনতে ইউনুস (কেজি) এবং মোহাম্মদ ওয়ালিফ ইসলাম (দ্বিতীয়)।
প্রথম গ্রেডে উত্তীর্ণ হয়েছে পাঁচ শিক্ষার্থী—সোহারাব ইবনে আয়াত, সাইনুর ইফতেখার সুদাইস, আরোয়া মরিয়ম নামিরা, আলিজা জাফিরা সুলতানা ও মো: আইয়ান চৌধুরী আরবী।
দ্বিতীয় গ্রেডে উত্তীর্ণ হয়েছে ছয়জন—আবরার কামাল লুবান, মেহেনুর আলম আদিফা,সুমাইরা নাহার নাজিয়াত, তাজাম্মুল কবির আরিয়ান, হোজাইফা কাদের এবং মেহেরিমা নূর মিমরা।
সাধারণ গ্রেডে নির্বাচিত হয়েছে চার শিক্ষার্থী এবং বিশেষ গ্রেডে স্থান পেয়েছে মোট ১০ জন।
স্কুলের প্রধান শিক্ষক বলেন, “এই সাফল্য আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। কক্স ক্যামব্রিয়ান স্কুল ভবিষ্যতেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
বিদ্যালয়ের সভাপতি আতাউর রহমান বুলবুল বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
স্থানীয় অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা স্কুলের এই কৃতিত্বকে অভিনন্দন জানিয়েছেন।




















