চকরিয়ায় ইসলামিক লাইট এডুকেশন সেন্টারের বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় ১০:৪৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- / ২৩৪ বার পড়া হয়েছে
চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া উপজেলার কাকারা এলাকার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিক লাইট এডুকেশন সেন্টার বটতলী শাখা–এর উদ্যোগে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় বটতলী বাজার সংলগ্ন বিদ্যালয় মাঠে শিক্ষক মোহাম্মদ রিফাতের সঞ্চালনায় এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল আজিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা কবির আহমেদ। এছাড়া বক্তব্য দেন লাইট ফাউন্ডেশনের অর্থ সম্পাদক ও সিরাতুল মোস্তাকিম মডেল বালিকা মাদ্রাসার সুপার কামরুল হাসান সাঈদী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিনিবাজার শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোয়াররেফ হোসাইন মিনিবাজার শাখার প্রধান শিক্ষক হাফেজ রেজাউল করিম অভিভাবক প্রতিনিধি হারুনর রশীদ, মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও আলমগীর অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় এবং বেসরকারি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন ক্বারী জাবেরুল হাসান আশরাফি, হাফেজ মোহাম্মদ হাসান, হাফেজ আব্দুর রহিম, মোহাম্মদ মিনহাজসহ শিক্ষক-অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আজিম। দোয়ার মাধ্যমে বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।


























