কক্সবাজার ০১:০২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৬ ডিসেম্বর উখিয়ায় ছাত্র ও যুব সমাবেশ সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৭:২৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / ২৬৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:
আগামী ৬ ডিসেম্বর (শনিবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য ছাত্র ও যুব সমাবেশকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বিকেল ৪টায় উখিয়া উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার-৪ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সোলতান আহাম্মদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আনোয়ারী বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের তরুণ প্রজন্মের ভূমিকা ও অবদান অনস্বীকার্য। তরুণরাই পরিবর্তনের নিয়ামক শক্তি। যে দেশের তরুণ প্রজন্ম সত্য, সুন্দর ও জাতি সত্তাকে ধারণ করে এগিয়ে যায়, সেই জাতি বিশ্বের মাঝে মর্যাদার আসনে সমাসীন হয়। তাই আমার দেশের সম্ভাবনাময় তরুণ প্রজন্ম কে শিক্ষিত, প্রশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমে উজ্জীবিত করে গড়ে তুলতে জামায়াতে ইসলামীর প্রচেষ্টার অংশ হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে এই ছাত্র- তরুণ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমি এই আয়োজনে উখিয়া উপজেলার সর্বস্তরের ছাত্র-তরুণ প্রজন্ম কে অংশগ্রহণ করার আহ্বান জানাই এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসি।”

ছাত্র ও যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার-৪ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত ভিপি ছাত্রনেতা মোহাম্মদ ইব্রাহিম হোসেন (রনি)। এছাড়াও জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অফিস সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নুরুল হোসাইন সিদ্দিকী, উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল, উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নুরুল হক এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি রিদওয়ানুল হক জিসান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

৬ ডিসেম্বর উখিয়ায় ছাত্র ও যুব সমাবেশ সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:২৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫