চীনের আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রামুর সামিউল

- আপডেট সময় ০৯:৩৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / ৩১ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকার সন্তান সামিউল ওয়াসি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করেছে। আলহামদুলিল্লাহ, ASMO English Olympiad 2026-এ অংশগ্রহণের মাধ্যমে এ শিক্ষার্থী চীনের জোহাই শহরে এশিয়ার ১২টি দেশের প্রতিযোগীদের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।
সামিউল ওয়াসি কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী। তার বাবা ডক্টর অ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ। ইংরেজি অলিম্পিয়াডে অর্জিত এই সুযোগ তার শিক্ষাজীবনের এক গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
চীনের জোহাই শহরে অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় এশিয়ার ১২টি দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। সেখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সামিউল ওয়াসির অংশগ্রহণ দেশের জন্য গর্ব ও আনন্দের বিষয়।
তার এই অর্জনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আন্তর্জাতিক মঞ্চে সামিউল ওয়াসি বাংলাদেশের সুনাম ও গৌরব উজ্জ্বল করবে।
সামিউল ওয়াসির এই আন্তর্জাতিক যাত্রা সফল হোক, বাংলাদেশের পতাকা বিশ্বমঞ্চে গর্বের সঙ্গে তুলে ধরুক—এমন প্রত্যাশা ও শুভকামনা জানিয়েছেন শুভানুধ্যায়ীরা।



















