কক্সবাজার ০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহান বিজয় দিবসের কুচকাওয়াজে উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতনের গৌরবোজ্জ্বল সাফল্য

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৭:৪২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / ৮০০ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অসাধারণ সাফল্য অর্জন করেছে পৌর ১নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতন।

জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক কুচকাওয়াজে অংশ নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা শৃঙ্খলা, দক্ষতা ও দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। কুচকাওয়াজে অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জিয়াউল হক ও মাস্টার ট্রেইনার ই. এম. এ হায়দার সহ স্কুলের সকল শিক্ষকবৃন্দ এর সম্মিলিত দক্ষ তত্ত্বাবধানে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়। এর মধ্যে—

বয়েজ স্কাউট দল অর্জন করে ১ম স্থান,
কাব দল অর্জন করে ২য় স্থান,
এবং রচনা প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন করে শিক্ষার্থী মুহাম্মাদ সুমন।

এই গৌরবোজ্জ্বল সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের জাতীয় ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মহান বিজয় দিবসের কুচকাওয়াজে উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতনের গৌরবোজ্জ্বল সাফল্য

আপডেট সময় ০৭:৪২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫