কক্সবাজার ১০:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ ওসমান হাদীর আত্মত্যাগ আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে প্রেরণা হয়ে থাকবে: মাওলানা নুর আহমদ আনোয়ারী

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:৩৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / ২৬৭ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি:
আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাত উপলক্ষে টেকনাফে দোয়া ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ পৌরসভা শাখার উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

টেকনাফ পৌরসভা জামায়াতের সভাপতি রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। প্রধান অতিথির বক্তব্যে নুর আহমদ আনোয়ারী বলেন, “শহীদ শরীফ ওসমান হাদী আধিপত্যবাদের বিরুদ্ধে যে আপোষহীন লড়াই চালিয়ে গেছেন, তা এ দেশের মুক্তিকামী মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ন্যায়, ইনসাফ ও আধিপত্যবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তাঁর এই আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।” তিনি উপস্থিত সকলকে শহীদের আদর্শ অনুসরণের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকউল্লাহ, উপজেলা সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ, টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল, সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান এবং মাওলানা আব্দুল জলিল।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন আবদুস শুক্কুর, শহীদুল ইসলাম, মুহাম্মদ ইউনুস, মাওলানা শফি, শ্রমিক নেতা মুহাম্মদ আইউব, মোস্তাক আহমেদ, মুহাম্মদ হোসাইন, জাহেদ আলম, মনির উল্লাহ, ওমর ফারুক, রশিদ আহমদ, আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

ছাত্র প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন শিবির নেতা শফিকুল ইসলাম এবং পৌর শিবির সেক্রেটারি মোহাম্মদ ফাহিমসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং আধিপত্যবাদ থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শহীদ ওসমান হাদীর আত্মত্যাগ আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে প্রেরণা হয়ে থাকবে: মাওলানা নুর আহমদ আনোয়ারী

আপডেট সময় ০৯:৩৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫