ঝিলংজা ইউনিয়নে বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

- আপডেট সময় ০৫:৩৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / ২৩৬ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) খরুলিয়া বাজারস্থ একটি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য ও কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মওলানা মোস্তাফিজুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতি মওলানা মুহাম্মদ হাবিবউল্লাহ, জেলা অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মওলানা দেলোয়ার হোসেন, জেলা সাংগঠনিক সেক্রেটারি আল-আমিন মুহাম্মদ সিরাজুল ইসলাম, কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মাদ শহিদুল্লাহ এবং শহর শ্রমিক কল্যাণ সভাপতি আমিনুল ইসলাম হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন ঝিলংজা ইউনিয়ন জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি নুরুল হক নুর, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মওলানা আব্দুল্লাহ, মাস্টার রফিক, আশরাফুল আজিজ, তারেক বিন মোখতার, মুহাম্মদ শরিফ উদ্দিন, ইঞ্জিনিয়ার কায়সার, মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ মোশাররফ, দেলোয়ার হোসেন, মুহাম্মদ আয়াতুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিজানুল কবির ও মওলানা মইন উদ্দিনের পরিচালনায় এবং বিশিষ্ট আলেমে দীন মওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত বক্তারা ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
























