কক্সবাজার ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে আজ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১০:০৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ২৬০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল আজ রোববার (১৮ জানুয়ারি) প্রকাশ করা হতে পারে।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরীক্ষার উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর একটি বিশেষজ্ঞ টিম এ কাজ সম্পন্ন করেছে। ফলাফল প্রস্তুতের কাজেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সব কাজ শেষ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে আজই ফল প্রকাশ করা হতে পারে। তবে কোনো কারণে আজ ফল প্রকাশ সম্ভব না হলে আগামী ২০ জানুয়ারির মধ্যেই ফল প্রকাশ করা হবে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান বলেন, খুব শিগগিরই ফল প্রকাশ করা হবে। ফল প্রস্তুতের জন্য বিশেষজ্ঞ টিম কাজ করছে। প্রস্তুতি সম্পন্ন হলে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ফলাফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে অংশ নেন ১০ লাখ ৮০ হাজারেরও বেশি পরীক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে আজ

আপডেট সময় ১০:০৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬