কক্সবাজার ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার পৌর বিএনপি সদস্য জামশেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:১৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / ২৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সদস্য আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কেন্দ্রীয় সিদ্ধান্তের মাধ্যমে তার দলের প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র জানায়, দলের শৃঙ্খলা ও নীতিমালার আলোকে বিষয়টি পর্যালোচনা করে ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে এ সিদ্ধান্ত নেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহণের অভিযোগে এর আগে আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তিনি দলের কাছে আবেদন করলে কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি পুনর্বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

বিষয়টি নিশ্চিত করে আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ নিজের ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সালাহউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও লুৎফুর রহমান কাজলের প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া এই সময়ে যারা পাশে ছিলেন, খোঁজখবর নিয়েছেন ও দোয়া করেছেন—সবার প্রতিও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার পৌর বিএনপি সদস্য জামশেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার

আপডেট সময় ০৯:১৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬