কক্সবাজার ০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হলেন ছাত্রদল নেতা

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০২:৫৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ২৭২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:
খুলনায় এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) জেলা শাখার সদস্য পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।

গত সোমবার (১৯ জানুয়ারি) খুলনার সোনাডাঙ্গা থানাধীন নেসার উদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা নিজেদের এনসিপির নেতা পরিচয় দিলেও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বিশ্লেষণ করে দেখা গেছে, আটককৃতদের মধ্যে আল নাইম এনসিপির সাথে যুক্ত নয়। বরং তিনি বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সাথে সম্পৃক্ত। আল নাইম ছাড়াও গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, মেহেদী হাসান মিরাজ ও মিরাজ গাজী।

আটককৃতদের মধ্যে আল নাইমের ফেসবুক প্রোফাইল ঘেটে দেখা যায় তিনি খুলনা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী ছিলেন।

গ্রেপ্তারকৃত আল নাইম ৫ই আগস্টের পর থেকেই ছাত্রদলের বিভিন্ন সভা-সমাবেশে নিয়মিত অংশগ্রহণ করতেন। একইসাথে বিভিন্ন নেতার ছবি ও ভিডিও প্রায়ই ব্যক্তিগত প্রোফাইলে শেয়ার করেছিলেন তিনি। গত ১৫ জানুয়ারি ফেসবুকে খুলনা-৪ আসনের বিএনপি প্রার্থীর “রুপসা ঘাটকে চাঁদাবাজ ও টোলমুক্ত করা হবে” লেখা সম্বলিত ফটোকার্ড শেয়ার দিয়েছিলেন তিনি। এ ঘটনায় নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন রমকের হাস্যরস করছেন। নেটিজেনরা বলছেন, যে চাঁদাবাজি বন্ধ করতে চায়, সে-ই চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়!

নিউজটি শেয়ার করুন

এনসিপি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হলেন ছাত্রদল নেতা

আপডেট সময় ০২:৫৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬