কক্সবাজারে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে উৎসর্গ ফাউন্ডেশনের ইফতার বিতরণ

- আপডেট সময় ১০:২৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / ৪৫৫ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজার পৌরসভার আওতাধীন ১০ নং ওয়ার্ডের আল-হারামাইন আইডিয়াল ইনস্টিটিউট এতিমখানা ও হাফেজখানায় কুরআনের পাখিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে উৎসর্গ ফাউন্ডেশন।
শুক্রবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে এতিম ও হিফজ বিভাগের শিক্ষার্থীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, রমজানের শিক্ষা ও মানবিক চেতনাকে ধারণ করে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যরা এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। ইফতার পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দের আমেজ লক্ষ্য করা যায়।
উৎসর্গ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় তারা নিয়মিতভাবে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং আগামীতেও এতিম ও অসহায়দের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।















