কক্সবাজারে গণভোটের রায় কর্মসূচি বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের প্রস্তুতি বৈঠক

- আপডেট সময় ১০:৩৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ৪৫৪ বার পড়া হয়েছে
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি বৈঠক ৮ এপ্রিল সন্ধ্যা ৭টায় হাসপাতাল সড়কস্থ দলীয় জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি কক্সবাজার জেলা আহ্বায়ক অধ্যাপক আখতার আলম, খেলাফত মজলিস কক্সবাজার জেলা সভাপতি মাওলানা আবু মুছা, জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ওমর ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সাধারণ সম্পাদক জে এইচ এম ইউনুছ, খেলাফত মজলিস জেলা সাধারণ সম্পাদক জুনাইদ মাহমুদ শাহেদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ খালীদ বিন সাঈদ, এলডিপির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, জেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য সাবেক জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান, শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক রাইয়ান কাশেম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা দপ্তর সম্পাদক কারী মুহাম্মদ নূরুল্লাহ, নির্বাহী সদস্য মঈন উদ্দিন, এলডিপি কক্সবাজার পৌরসভা সাধারণ সম্পাদক মোহাম্মদ ছিদ্দিক প্রমুখ।
বৈঠকে বক্তারা বলেছেন, সরকার জনরায় কে অবজ্ঞা করে যেনতেন যুক্তি দিয়ে গণভোট কে বাতিল করার পাঁয়তারা চালাচ্ছে। প্রায় ৭০ ভাগ মানুষের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দেশবাসী দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। বক্তারা সরকারের উদ্দেশ্যে বলেন, এখনো সময় আছে গণরায় কে মেনে নেওয়ার। আমরা বাংলাদেশ কে ফ্যাসিবাদী কাঠামো থেকে বের করে নতুন ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়েছিল। ভবিষ্যতে দেশ ও দেশের মানুষের প্রয়োজনে যে কোন আন্দোলন ও সংগ্রামে ১১ দলীয় ঐক্য সম্মিলিতভাবে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করতে বদ্ধপরিকর।

বৈঠকে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৯ এপ্রিল বিকাল ৫ টায় কক্সবাজার পৌরসভা গেইট থেকে জোটগতভাবে গণসংযোগ কর্মসূচির উদ্বোধন এবং ১২ এপ্রিল বিকাল ৪ টায় কালুর দোকান চত্বর থেকে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বক্তারা জেলাবাসী কে স্বতঃস্ফূর্তভাবে ১১ দলীয় ঐক্যের কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।














