কক্সবাজারে ফুলকুঁড়ি আসরের বর্ণাঢ্য ‘নববর্ষ উৎসব’ সম্পন্ন

এম এ বাপ্পি
- আপডেট সময় ০৩:৩৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ৪৮২ বার পড়া হয়েছে
যথাযথ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১৪৩৩ বঙ্গাব্দ বরণ করে নিয়েছে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর, কক্সবাজার শহর শাখা। শতাধিক শিশু-কিশোর ও অভিভাবকের অংশগ্রহণে অনুষ্ঠান প্রাঙ্গন এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুল আবছার। বিশেষ অতিথি ছিলেন শাখা পরিচালক ইমাম হোসেন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার জাবেরুল গনি।

আয়োজনে প্রতিযোগিতা হিসেবে ছিল চিত্রাঙ্কন, ঘুড়ি প্রদর্শনী ও মেমোরি টেস্ট চ্যালেঞ্জ টু ওয়াটার এবং হ্যান্ডকার্চিফ।

ফুলকুঁড়ি কালচারাল একাডেমির শিক্ষার্থীদের মনোজ্ঞ পরিবেশনা,সুস্থ সংস্কৃতির চর্চা ও শিশুদের মেধা বিকাশের অঙ্গীকার নিয়ে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগস :














