কক্সবাজার ০৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটপাত উচ্ছেদ অভিযান নিয়ে প্রশ্ন, ভ্রাম্যমান অসহায় বিক্রেতাদের হয়রানির অভিযোগ

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০১:০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে

Oplus_131072

কক্সবাজার পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে অভিযানের আওতায় অসহায়, দরিদ্র ভ্যানচালক এবং ভ্রাম্যমান ভ্যানে থাকা অসহায় বিক্রেতাদের ভ্যান ভেঙে দেওয়ার ঘটনায় প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, শহরের যেসব এলাকায় নিয়মিত যানজট সৃষ্টি হয়, বিশেষ করে শহরের লালদীঘি পশ্চিম পাড় থেকে বাজারঘাটা ও নাপিতাপুকুর পর্যন্ত এলাকায় কার্যকরভাবে অভিযান পরিচালনার দাবি থাকলেও সেখানে তা দৃশ্যমান নয়। অথচ তুলনামূলকভাবে ফাঁকা জায়গায় থাকা দরিদ্র ভ্রাম্যমান ভ্যানচালকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের ভ্যান ভেঙে দেওয়া হয়েছে। অন্যদিকে শহরের পানবাজার সড়কস্থ ও পেট্রোল পাম্পের আশেপাশে এবং হাসপাতাল সড়ক যত্রতত্রে সিএনজি ও মোটরসাইকেল ঘন্টার পর ঘন্টা পার্কিং সে বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ পৌর কর্তৃপক্ষ নেয় নি।

দরিদ্র ভ্রাম্যমান ভ্যান বিক্রেতার দাবি, সংশ্লিষ্টদের আগে সতর্ক করে ভ্যান সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া যেত। এতে একদিকে পৌরসভার উচ্ছেদ কার্যক্রমও বাস্তবায়ন হতো, অন্যদিকে দরিদ্র মানুষের ক্ষতিও কম হতো।

স্থানীয়দের অভিযোগ, ফুটপাত ও সড়ক দখলের ক্ষেত্রে যারা বিভিন্নভাবে আশ্রয়-প্রশ্রয় দেন বা যানবাহন দাঁড় করিয়ে রাখার সুযোগ করে দেন, তাদের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়া হয় না। ফলে উচ্ছেদ অভিযান নিয়ে সাধারণ মানুষের মধ্যে বৈষম্যমূলক আচরণের প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের প্রত্যাশা, পৌরসভা যেন শুধু দরিদ্র ও অসহায় মানুষের জীবিকার ওপর আঘাত না করে, বরং যানজট ও সড়ক দখলের মূল কারণ চিহ্নিত করে সবার ক্ষেত্রে সমানভাবে আইন প্রয়োগ করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুটপাত উচ্ছেদ অভিযান নিয়ে প্রশ্ন, ভ্রাম্যমান অসহায় বিক্রেতাদের হয়রানির অভিযোগ

আপডেট সময় ০১:০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬