লংমার্চ সফল করার জেলা জামায়াতের কৃতজ্ঞতা

- আপডেট সময় ০৭:১৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩৬ বার পড়া হয়েছে
আল আমীন:
৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্য ঘোষিত ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ কে স্বাগত জানাতে কক্সবাজার জেলা জামায়াতের উদ্যোগে চট্টগ্রাম অভিমুখে ৫ সেপ্টেম্বর শনিবার দুপুর সাড়ে ১২ টায় কক্সবাজার কলেজ গেইট থেকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর প্রাক্কালে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জেলা জামায়াতের আমীর। এতে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া গাড়ি বহর চকরিয়া ইনানী রিসোর্টে যাত্রা বিরতি দিয়ে চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, ঈদগাঁও, রামু, উখিয়া ও টেকনাফ উপজেলা থেকে আগত প্রায় তিন শতাধিক গাড়ি একযোগে বিকাল ৩ টায় চট্টগ্রাম অভিমুখে যাত্রা শুরু করেন। প্রায় ১৫ কি মি. দীর্ঘ গাড়ির বহর কে পথে পথে উচ্ছসিত জনতা হাত নেড়ে অভিবাদন জানান এবং ১১ দলীয় ঐক্য ঘোষিত ছয় দফা দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেন।

সন্ধ্যা নাগাদ কক্সবাজার থেকে ছেড়ে আসা গাড়ির বহর চট্টগ্রাম কর্ণফুলী ব্রিজ পার হয়ে ফিরিঙ্গী বাজার থেকে জেলা জামায়াতের আমীরের নেতৃত্বে মিছিল সহকারে লালদীঘি মাঠে লংমার্চ-এর সমাপনী সমাবেশে যোগদান করেন। লংমার্চে জেলা নেতৃবৃন্দের মধ্যে অংশগ্রহণ করেন জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা অফিস সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান, জেলা কর্মপরিষদ সদস্য জাকির হোছাইন, অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, কক্সবাজার সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, সেক্রেটারি আজিজুর রহমান, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মু হাসান, সেক্রেটারি আ ন ম হারুন, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী, সেক্রেটারি মাওলানা নূরুল আজীম, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বাশার, সেক্রেটারি মাওলানা ছৈয়দ করীম, চকরিয়া পৌরসভা নায়েবে আমীর ফখরুল ইসলাম, মাতামুহুরী উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, কুতুবদিয়া উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী, মহেশখালী উপজেলা দক্ষিণ সেক্রেটারি আবদুর রহীম, টেকনাফ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এদিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ সুশৃঙ্খল , শান্তিপূর্ণভাবে সফল করার সকল পর্যায়ের নেতাকর্মী, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, মিডিয়া ও জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। তিনি বলেন, আমাদের এই লংমার্চ দলীয় কোন এজেন্ডা নয়, এই লংমার্চ দেশের মানুষের ভোটাধিকার, নিরাপত্তা, জনজীবনে স্বস্তি ও দুর্ভোগ লাঘবে জন্য। আগামীতে দেশ ও জাতির কল্যাণে যে কোন কর্মসূচি সফল করার জন্য তিনি জেলাবাসীর সহযোগিতা কামনা করেন।
















