ওমরা পালনে সৌদি আরব যাচ্ছেন কক্সবাজার জামায়াতের আমীর নূর আহমদ, ভারপ্রাপ্ত আমীর হাবিবুল্লাহ

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ১০:৪৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১২৫ বার পড়া হয়েছে
কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে আগামীকাল কক্সবাজার ত্যাগ করবেন।
আগামীকাল দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। পরে ঢাকা থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সৌদি আরবের মক্কার উদ্দেশ্যে যাত্রা করবেন। আগামী ৩ অক্টোবর তিনি কক্সবাজারে ফিরে আসবেন বলে জানা গেছে।
তার অনুপস্থিতিতে এ সময় কক্সবাজার জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর হিসেবে দায়িত্ব পালন করবেন মুফতি মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ।
পবিত্র ওমরা পালনসহ তার পুরো সফর নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য কক্সবাজার জেলাবাসীর কাছে আন্তরিক দোয়া কামনা করেছেন অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী।
ট্যাগস :
















