হঠাৎ ৯ জেলায় এসপি রদবদল

- আপডেট সময় ০৬:৫২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে
বিসিএস (পুলিশ) ক্যাডারের পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ-১ শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে তাদের বদলি করা পদে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়।
বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের মধ্যে মো. বদরুদ্দোজাকে এসআরবির (সাবেক র্যাব) উপপরিচালক (পুলিশ সুপার) পদ থেকে পদায়ন করে নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) করা হয়েছে; মো. তরিকুল ইসলামকে নেত্রকোণার পুলিশ সুপার পদ থেকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে; মু. জালাল উদ্দিন ফাহিমকে পুলিশ অধিদপ্তরের এআইজি পদ থেকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে; শাহ মো. আবদুর রউফকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার পদ থেকে এসবির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে; মীর মনির হোসেনকে এসআরবির উপপরিচালক (পুলিশ সুপার) পদ থেকে রাজবাড়ীর পুলিশ সুপার করা হয়েছে।
এ ছাড়া মোহাম্মদ মনজুর মোর্শেদকে রাজবাড়ীর পুলিশ সুপার পদ থেকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে; উজ্জ্বল কুমার রায়কে মেহেরপুরের পুলিশ সুপার পদ থেকে সিআইডির বিশেষ পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে; আলী হায়দার চৌধুরীকে পুলিশ অধিদপ্তরের এআইজি পদ থেকে মেহেরপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে; নূরুল আমীন হাওলাদারকে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) পদ থেকে পদায়ন করে ঢাকা পুলিশ স্টাফ কলেজের সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।



















