ইরাদাহ ইয়ুথ ফাউন্ডেশনের নাঈমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে চকরিয়ায় জাতীয় যুব দিবস উদযাপন

- আপডেট সময় ১০:৪৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ৯ বার পড়া হয়েছে
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও চারা বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ইরাদাহ ইয়ুথ ফাউন্ডেশনের সহ-সভাপতি ও উদ্যোক্তা নাঈমুর রহমান দুর্জয়।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার।
এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে যুব উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণ করে ইরাদাহ ইয়ুথ ফাউন্ডেশনের সহ-সভাপতি নাঈমুর রহমান দুর্জয় বলেন, যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তোলার মাধ্যমেই একটি সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি যুবসমাজের উন্নয়ন ও উদ্যোক্তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।









