কক্সবাজার ০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লাইট হাউসে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশা নিধন কর্মসূচি

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০৬:৪৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ২৫ বার পড়া হয়েছে

কক্সবাজার শহরের লাইট হাউস জোনে ডেঙ্গু প্রতিরোধ ও মশার উপদ্রব কমাতে থার্মাল ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১২ নম্বর ওয়ার্ড শাখা।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় লাইট হাউস এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন ১২ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মোহাম্মদ রফিক উল্লাহ মুকুল। এ সময় থার্মাল ফগার মেশিনের সাহায্যে বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচি চলাকালে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ উদ্যোগ নিয়ে আগ্রহ দেখা যায়। অনেকেই মশা নিধনের এ কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি নিজেদের বাড়িঘর ও আঙিনায় মশার উপদ্রব কমাতে ধোঁয়া ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানান তাঁরা। জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা।

কর্মসূচিতে অ্যাডভোকেট কলিম উল্লাহ, লাইট হাউস জোনের সহকারী পরিচালক অ্যাডভোকেট রুবেল পারভেজ, জমির উদ্দিন, মিনহাজ উদ্দিন, আবদুল খালেকসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লাইট হাউসে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশা নিধন কর্মসূচি

আপডেট সময় ০৬:৪৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬