কক্সবাজার ০৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
কপ৩১ থেকে ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবি উপকূলীয় জনগোষ্ঠীর

মাঠে জলবায়ু সংকটের বোঝা, আন্তালিয়ায় প্রতিশ্রুতির অপেক্ষা

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০৭:১৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ৩৫ বার পড়া হয়েছে

কক্সবাজার (১৬ই নভেম্বর ২০২৬ইং): জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি প্রতিদিন বহন করছেন উপকূলের জেলে, শুঁটকি শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠী। অথচ জলবায়ু সংকট মোকাবিলায় তাঁদের জন্য প্রয়োজনীয় ন্যায্য অর্থায়নের সুনির্দিষ্ট নিশ্চয়তা এখনো অধরা।এই প্রেক্ষাপটে জলবায়ু ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ঋণের পরিবর্তে সরাসরি অনুদানভিত্তিক অর্থায়ন এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থায় স্থানীয় জনগোষ্ঠীর মালিকানা ও অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে কক্সবাজারের নাজিরারটেকে একটি জনমুখী প্রচারাভিযান ও সংহতি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে ‘আইল থেকে আন্টালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহের অংশ হিসেবে দেশব্যাপী আয়োজিত কর্মসূচির ধারাবাহিকতায় এই আয়োজন করা হয়। এতে শতাধিক স্বেচ্ছাসেবী, স্থানীয় জেলে, শুঁটকি শ্রমিক নারী, তরুণ-তরুণী এবং উপকূলীয় জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচিতে বিশেষভাবে তুলে ধরা হয় উপকূলীয় জীবিকা, জলবায়ু ন্যায়বিচার এবং নারী ও তরুণদের অধিকারসংক্রান্ত দাবি।

খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ), ইয়ুথ অ্যাকশন ফর জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (জাইদা বাংলাদেশ), উই ক্যান কক্সবাজার ও ইয়ুথ কো-অপারেটিভ অ্যান্ড সিভিল সোসাইটি (ওয়াইসিসিএস) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে জাইদা বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহরুখ করিম বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব উপকূলের জেলে, শুঁটকি শ্রমিক এবং প্রান্তিক জনগোষ্ঠী প্রতিদিন সরাসরি বহন করছেন। সমুদ্রের পরিবর্তিত পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, জীবিকার অনিশ্চয়তা ও আর্থিক সংকট তাঁদের জীবনকে আরও কঠিন করে তুলছে। অথচ জলবায়ু সংকটের জন্য যাঁরা সবচেয়ে কম দায়ী, তাঁদেরই আবার ঋণের বোঝা বহন করতে হচ্ছে। আমরা চাই, জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ঋণের পরিবর্তে সরাসরি অনুদান, প্রযুক্তিগত সহায়তা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাঁদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা হোক।”

কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল ‘ঋণ নয়, অনুদান’ শীর্ষক একটি প্রতীকী প্রতিবাদ। একটি বড় মাছ ধরার জালে কাপড়ের তৈরি শত শত ‘ঋণ’ ও ‘অনুদান’ লেখা ট্যাগ ঝোলানো হয়। জেলে, শুঁটকি শ্রমিক নারী ও তরুণ স্বেচ্ছাসেবীরা একে একে ‘ঋণ’ লেখা ট্যাগ সরিয়ে সেখানে ‘অনুদান’ লেখা ট্যাগ যুক্ত করেন। পাশাপাশি স্থানীয় জনগণ ও অংশগ্রহণকারীরা নিজেদের দাবি লিখে জালে সংযুক্ত করেন। কর্মসূচির শেষ পর্যায়ে অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে জালটি তুলে ধরে মানববন্ধন করেন। এই প্রতীকী আয়োজনের মাধ্যমে জলবায়ু ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ঋণনির্ভর অর্থায়নের পরিবর্তে অনুদানভিত্তিক সহায়তার দাবি তুলে ধরা হয়।

কর্মসূচিতে বক্তারা কপ৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন বৃদ্ধির পাশাপাশি কৃষি, মৎস্য ও খাদ্যব্যবস্থার জন্য স্থানীয় চাহিদাভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান জানান। একই সঙ্গে ক্ষুদ্র জেলে, কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এই অর্থ সরাসরি অনুদান হিসেবে পৌঁছে দেওয়ার দাবি জানান।

বক্তারা আরও বলেন, সৌরচালিত বরফকল, মাছ সংরক্ষণাগার, শুঁটকি প্রক্রিয়াজাতকরণ এবং উপকূলীয় জীবিকার সঙ্গে সংশ্লিষ্ট নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থায় স্থানীয় জেলে সমবায়, নারী শ্রমিক ও কমিউনিটি সংগঠনের মালিকানা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি জাতীয় অভিযোজন পরিকল্পনা (NAP), জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDC) এবং আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় জেলে, কৃষক ও উপকূলীয় জনগোষ্ঠীর কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানান।

আয়োজকরা বলেন, কক্সবাজারের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলের জেলে, শুঁটকি শ্রমিক নারী ও তরুণদের অভিজ্ঞতা এবং দাবিকে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় তুলে ধরা জরুরি। জলবায়ু অর্থায়ন হতে হবে অধিকারভিত্তিক, অংশগ্রহণমূলক এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর বাস্তব প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে শুধু অর্থ বরাদ্দ নয়, বরং সেই অর্থের ব্যবহার, মালিকানা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতেও স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

প্রয়োজনে যোগাযোগ:

শাহরুখ করিম

নির্বাহী পরিচালক

ইয়ুথ অ্যাকশন ফর জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (জাইদা বাংলাদেশ)

মোবাইল: ০১৭২৮-১৫৫৫৬০

ইমেইল: Shahrukh.jyda@gmail.com

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কপ৩১ থেকে ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবি উপকূলীয় জনগোষ্ঠীর

মাঠে জলবায়ু সংকটের বোঝা, আন্তালিয়ায় প্রতিশ্রুতির অপেক্ষা

আপডেট সময় ০৭:১৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬