কক্সবাজার ১০:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জোয়ারিয়ানালায় ৪ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

রামু প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:২০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / ৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালার চা-বাগান এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ জানে আলম নামের এক রোহিঙ্গাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

মহাসড়কে তল্লাশির সময় সন্দেহভাজন জানে আলমের কাছে ইয়াবা পাওয়া গেলে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার ইয়াবাগুলো কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় সরবরাহের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মাদক পাচারচক্রের অন্য সদস্যদের শনাক্তে সংশ্লিষ্টদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

আটক জানে আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জোয়ারিয়ানালায় ৪ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

আপডেট সময় ০৯:২০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬