নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ার আহ্বান মাতামুহুরী বিএনপি’র

- আপডেট সময় ১০:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে
নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মাতামুহুরী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বদরখালীতে মাতামুহুরী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু এবং পূর্ব বড়ভেওলা ইউনিয়ন বিএনপির সভাপতি আরিফুর রহমান দুলাল মিয়া।

সভায় বক্তারা দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।









