কক্সবাজার হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত

এম এ বাপ্পি
- আপডেট সময় ১১:০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর আওতাধীন কক্সবাজার হোটেল-রেস্তোরাঁ, বেকারি, সুইটমিট এন্ড কনফেকশনারি শ্রমিক ইউনিয়ন(১৭৩১) এর জরুরি সভা সংগঠনের জেলা আহবায়ক এম ইউ বাহাদুর এর সভাপতিত্বে কক্সবাজার জেলা সদর হাসপাতাল রোডস্থ দলীয় কার্যালয়ে ২৯ সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯টায় অনুষ্ঠিত হয়।
সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম বাবুর্চির সঞ্চালনায় উক্ত জরুরী সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম বাবুর্চি, শ্রমিক নেতা জয়নাল, নুরুল হুদা বাবুর্চি, মো শাহাজাহান বাবুর্চি, মো জালাল প্রমুখ।
উক্ত জরুরী সভায় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা ও গুরুত্বপূর্ণ আলোচ্য সূচীর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
ট্যাগস :



















