রামুতে শিল্পী সমাবেশের আয়োজন, সংস্কৃতির সোনালি ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার প্রত্যয়

- আপডেট সময় ০৬:৩১:২১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / ৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামুতে দেশীয় সংস্কৃতি, শিল্প-সাহিত্য ও সৃজনশীলতার বিকাশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শিল্পী সমাবেশ’। দেশীয় সাংস্কৃতিক সংসদ, রামু উপজেলা শাখার উদ্যোগে আগামী ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
‘স্বর্ণালী সঞ্চারে জীবন সাজাই’—এমন প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত এ শিল্পী সমাবেশে স্থানীয় শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।
আয়োজকদের মতে, দেশীয় সংস্কৃতি ও সুস্থ সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নেওয়া, প্রতিভাবান শিল্পীদের উৎসাহিত করা এবং সাংস্কৃতিক অঙ্গনের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মাঝে দেশীয় শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি হবে এবং স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।









