ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালিত হচ্ছে ত্যাগের ঈদ

- আপডেট সময় ০৯:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
- / ২৬৭ বার পড়া হয়েছে
আজ ৭ জুন ২০২৫, শনিবার দেশব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নির্মল আনন্দের সাথে পালিত হচ্ছে ত্যাগের ঈদ পবিত্র ঈদুল আযহা। এ উপলক্ষে দেশের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজের আয়োজন করা হয়। সকাল ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের নামাজ সম্পন্ন হয়। জাতীয় ঈদগাহে মাননীয় প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ ও বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
কক্সবাজার ঈদগাহ মাঠে কক্সবাজার পৌরসভার ব্যবস্থাপনায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মাহমুদুল হক এতে ইমামতি করেন। জেলা প্রশাসক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে ঈদের জামাত সম্পন্ন হয়।
সকাল সাড়ে ৮টায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে ঝিলংজা ঈদ জামায়াত বাস্তবায়ন কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আযহার জামায়াত। এতে ইমামতি করেন ইসলামী চিন্তাবিদ মাওলানা শফিউল হক জিহাদী। ঈদ জামায়াতে ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট খলিলুর রহমান, সদস্য সচিব আল আমীন মু. সিরাজুল ইসলামসহ এলাকার বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।














