কক্সবাজার ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের সাবেক মেয়র মুজিবুরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

বাসস
  • আপডেট সময় ০৭:৪২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ১৮ বার পড়া হয়েছে

কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চালানোর সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে—জমি, প্লট ও হোটেল দখল; মদের ব্যবসায় সম্পৃক্ততা; মেগা প্রকল্প থেকে কমিশন গ্রহণ; সড়ক ও হোটেল থেকে চাঁদাবাজি এবং পৌরসভার উন্নয়নমূলক কাজের বিপরীতে ১০ শতাংশ হারে ঘুষ গ্রহণ।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. তানজির আহমেদ আজ বাসসকে জানান যে, কমিশন মুজিবুর রহমানের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

দুদকের এক সংবাদ ব্রিফিং অনুযায়ী, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে টমটম গাড়ির লাইসেন্স প্রদান, একটি মৎস্য প্রকল্প দখল এবং দলীয় মনোনয়ন বাণিজ্যে অনিয়মের অভিযোগও রয়েছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশন তাঁর বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

মুজিবুর রহমান কক্সবাজার সদর থানার অন্তর্গত পূর্ব নতুন বাহারছড়া এলাকার বিমানবন্দর সড়কের ‘মুজিব চেয়ারম্যান বাড়ি’র বাসিন্দা। তাঁর বাবা ছিলেন মরহুম হাজী সিদ্দিক আহমেদ।

ব্রিফিংয়ে বলা হয়, মুজিবুর রহমান বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তাঁর জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারের সাবেক মেয়র মুজিবুরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আপডেট সময় ০৭:৪২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬