কক্সবাজার ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফাঁসিয়াখালীর ঘোনা পাড়ায় পানি নিষ্কাশনে পাইপ স্থাপন

এম এ সবুজ
  • আপডেট সময় ০৭:০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ১২ বার পড়া হয়েছে

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোনা পাড়া এলাকায় রাস্তার পানি নিষ্কাশনের জন্য সড়কের নিচ দিয়ে পাইপ স্থাপনের কাজ চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার এক পাশে জমে থাকা পানি অপর পাশে প্রবাহিত করার জন্য সড়কের মাঝামাঝি অংশে পাইপ বসানো হচ্ছে। পাইপের মাধ্যমে এক পাশের পানি সড়কের অপর পাশে থাকা জমিতে গিয়ে পড়বে। এতে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হবে এবং রাস্তার ওপর পানি জমে থাকার সমস্যা কমবে বলে আশা করছেন স্থানীয়রা।

সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আতিকুর রহমানের উদ্যোগে এ কাজটি করা হচ্ছে বলে জানা গেছে। স্থানীয়দের চলাচলের সুবিধা ও পানি নিষ্কাশনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পাইপ স্থাপনের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, বর্ষাকালে রাস্তার পাশে পানি জমে থাকায় চলাচলে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়। পাইপ স্থাপনের ফলে পানি স্বাভাবিকভাবে নিষ্কাশিত হলে এ সমস্যা অনেকটা কমবে বলে তারা আশা করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফাঁসিয়াখালীর ঘোনা পাড়ায় পানি নিষ্কাশনে পাইপ স্থাপন

আপডেট সময় ০৭:০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬