কক্সবাজার প্রেসক্লাব সংস্কার কমিটির সভা, শিগগিরই অংশীজনদের সাথে সংলাপ

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ০৩:৪০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ৩১৫ বার পড়া হয়েছে
সংবাদ বিজ্ঞপ্তি
গণমাধ্যম সংশ্লিষ্টদের পেশাগত কর্মকাণ্ডের মিলনস্থল তথা সাংবাদিকদের আতুঘরখ্যাত কক্সবাজার প্রেসক্লাবকে স্বৈরাচারের সুবিধাভোগি দালালদের হাত থেকে মুক্ত করতে সংস্কার কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম ডিএনএন কার্যালয়ে জেলার সচেতন সাংবাদিকদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।
সংস্কার কমিটির আহবায়ক বিশিষ্ট লোকজ গবেষক, বহু গ্রন্থের প্রণেতা, সাংবাদিক মুহম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কক্সবাজার প্রেসক্লাবে নতুন সদস্য করতে গড়িমসি, স্ব-ঘোষিত কমিটি বিলুপ্ত, অগ্রহণযোগ্য প্রবিধান বাতিল ও নতুন গঠনতন্ত্র প্রণয়ন করে সার্বজনিন কমিটি গঠনসহ ক্লাবের সার্বিক কল্যাণে নানা সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় বক্তাগণ বলেন, সাংবাদিকতার মতো মহান পেশাকে ধারণ করে আমরা যারা জীবিকা নির্বাহ করছি, আমাদের মধ্যে ঐক্যের অভাব আছে এটা কর্মরত সাংবাদিকদের শিকার করতে হবে। সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে বিভক্তি বর্তমানে একটি গুরুতর সমস্যা, যা সাংবাদিকতা পেশা এবং সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। অনেক সময় একই মতের হলেও ক্ষমতার লোভে সাংবাদিকরা ক্রমশঃ দুই শিবিরে বিভক্ত হচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা।
বক্তাগণ আরো বলেন, সাংবাদিকদের বিভক্তির সুযোগ নিচ্ছে রাজনৈতিক ও সামাজিক ’দুর্বৃত্তরা’। এতে করে সাংবাদিকরা তাদের ঐক্যবদ্ধতা হারাচ্ছে এবং পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হচ্ছে।
এই যখন অবস্থা, ঠিক তখনই কক্সবাজারের কর্মরত সাংবাদিকদের একটি অংশ সাংবাদিকদের সংগঠনগুলোর মধ্যে বিভক্তি দূর করতে এবং মহান পেশাটির হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে সহায়ক ভূমিকা পালন করে আসছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এসময় সংষ্কার কমিটির সচিব সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের প্রতিষ্ঠাতা, দৈনিক নয়াদিগন্তের অফিস প্রধান জিএএম আশেক উল্লাহ, সিনিয়র সাংবাদিক রুহুল কাদের বাবুল, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি মোহাম্মদ হাশিম, ইউনিয়নের সাবেক সহসভাপতি, দৈনিক হিমছড়ির ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি হাসানুর রশিদ, ইউনিয়নের সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশের কক্সবাজারের অফিস প্রধান আনছার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক সাগর দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা সরওয়ার, ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য, ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি, দৈনিক হিমছড়ির বার্তা সম্পাদক হুমায়ুন সিকদার, ইউনিয়নের অর্থ সম্পাদক, ডেইলি মর্ণিং অবজারভারের জেলা প্রতিনিধি নুরুল হক চকোরী, সাংগঠনিক সম্পাদক, দৈনিক নিরপক্ষের কক্সবাজার ব্যুরো প্রধান মোহাম্মদউর রহমান মাসুদ, আঞ্চলিক বার্তা সংস্থা, বাংলাদেশ বেতার কক্সবাজারের সংবাদ অনুবাদক (সাব এডিটর), লেখক, গণমাধ্যম গবেষক ও সাংবাদিক আজাদ মনসুর, দৈনিক সমকাল ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুন, ইউনিয়নের সদস্য, অনলাইন মাধ্যম সিবি২৪ নিউজ সম্পাদক মহিউদ্দিন মাহী, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি শামসুল আলম শ্রাবণ, দৈনিক গণসংযোগের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদুল ইসলামসহ জেলার অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগস :














