কক্সবাজার ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্রপথিক মুক্ত রোভার গ্রুপের ১৫০ কিলোমিটার পদযাত্রা: চকরিয়া পৌঁছেছে দল

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৫:২১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / ৬১৩ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কক্সবাজার পর্যন্ত ১৫০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রার তৃতীয় দিনে বাঁশখালী উপজেলা পরিষদ থেকে চকরিয়া উপজেলা পরিষদ পর্যন্ত পদযাত্রা সম্পন্ন করেছে অগ্রপথিক মুক্ত রোভার গ্রুপ, চট্টগ্রাম। গতকাল তারা চকরিয়া থানায় এসে উপস্থিত হন এবং সেখানে গ্রুপ ছবি তোলেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ ফজলুল কাদের চৌধুরী, পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চল, কমিশনার, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভার এবং গ্রুপ সম্পাদক; জনাব মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী, উপ-পরিচালক (মাধ্যমিক), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চল ও সহ-সভাপতি, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চল; জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা শিক্ষা অফিসার, কক্সবাজার ও সহ-সভাপতি, বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলা; এবং জনাব তৌহিদুল আনোয়ার, অফিসার ইনচার্জ, চকরিয়া থানা।

পদযাত্রায় অংশগ্রহণ করেন অগ্রপথিক মুক্ত রোভার গ্রুপের রোভার মো. মহিন উদ্দীন, রোভার সৈয়দ মো. আল আমিন, রোভার মুহাম্মদ আলত্বাফুল মুনির ফাহিম ও রোভার আব্দুল্লাহ রায়হান।

এই পদযাত্রার উদ্দেশ্য স্কাউট আন্দোলনের বার্তা ছড়িয়ে দেওয়া, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। অগ্রপথিক মুক্ত রোভার গ্রুপের এই উদ্যোগ স্থানীয় প্রশাসন, শিক্ষা কর্মকর্তা এবং স্কাউটস নেতৃবৃন্দের প্রশংসা কুড়িয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অগ্রপথিক মুক্ত রোভার গ্রুপের ১৫০ কিলোমিটার পদযাত্রা: চকরিয়া পৌঁছেছে দল

আপডেট সময় ০৫:২১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫