কক্সবাজার ০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দিন পর স্কুল ছাত্র মিসবাহ উদ্দিনের লাশ নদীতে ভেসে উঠে। এলাকায় শোকের ছায়া।

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০১:০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / ৬১৫ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা:

অর্ধবার্ষিক পরীক্ষা শেষে বাঁকখালী নদী সংলগ্ন চাঁন্দের পাড়া এলাকায় অবস্থিত বসুন্ধরা মাঠে প্রতিদিনের মতো বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়েছিল বাংলা বাজার আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিসবাহ উদ্দিন। পিতা মাওলানা নূরুল আলম। ঝিলংজা চাঁন্দের পাড়া ৫ নং ওয়ার্ডের বাসিন্দা। নদীতে নিখোঁজের পর স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় নিখোঁজের দুইদিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে ২৮ আগস্ট সকাল অনুমানিক ৭-৮ টায় বাঁকখালী নদীর মুহুরী পাড়া অংশে স্থানীয় জনগণ লাশ দেখতে পায়। স্বজনরা লাশটি মিসবাহ উদ্দিনের বলে শনাক্ত করেন। এই মৃত্যুতে নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। বছর- দুয়েক আগেও মিসবাহ উদ্দিনের আরেক ভাই স্থানীয় মসজিদের পুকুরে ডুবে নিহত হয়েছিল। ২৮ আগস্ট সকাল ১১:৩০ টায় চাঁন্দের পাড়া জামে মসজিদ মাঠে জানাযা শেষে দাফন করা হয়। জানায় বক্তব্য রাখেন কক্সবাজার ০৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মাওলানা ফজলুল করিম সহ স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফার ইয়াসমিন শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানাতে ছুটে যান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দুই দিন পর স্কুল ছাত্র মিসবাহ উদ্দিনের লাশ নদীতে ভেসে উঠে। এলাকায় শোকের ছায়া।

আপডেট সময় ০১:০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫