ফারিয়া’র কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন পালংখালী’র নুরুল আবছার

- আপডেট সময় ১২:৩৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / ৫২৭ বার পড়া হয়েছে
উখিয়া প্রতিনিধি:
বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল প্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) সদ্য ঘোষিত নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পালংখালী মডেল ফারিয়া’র গড়ে ওঠা নেতা নুরুল আবছার। তিনি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ ও সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল প্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন পালংখালী মডেল ফারিয়ার একনিষ্ঠ কর্মী ও নেতা।
তিনি নবনির্বাচিত কমিটির সম্মানিত সভাপতি জনাব হাবিবুর রহমান হাবিব, বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম রফিক, সিনিয়র সহ-সভাপতি বাবু মিলন কান্তি দে স্বপন এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনসার উদ্দিন-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “তাদের অকৃত্রিম ভালোবাসা এবং মূল্যায়ন না পেলে আজকে এত বড় একটি দায়িত্ব পাওয়া সম্ভব হতো না। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব।”
এছাড়াও তিনি তাঁর সংগঠনের সূতিকাগার পালংখালী মডেল ফারিয়া-এর সকল সদস্যদের প্রতিও বিশেষভাবে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “আমাকে নেতা বানিয়েছেন পালংখালী মডেল ফারিয়ার সদস্যরা। তাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া আমি এতদূর আসতে পারতাম না। আজীবন কৃতজ্ঞ থাকব।”
শেষে তিনি সকল সহকর্মী ও সংগঠনের সদস্যদের কাছে দোয়া প্রার্থনা করে বলেন, “আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমি আরো দূর এগিয়ে যেতে চাই। পাশাপাশি পালংখালী মডেল ফারিয়ার উত্তরোত্তর সফলতা কামনা করছি।”














