খুনিয়া পালং ইউনিয়নে গণসংযোগ ও নির্বাচনী সমাবেশে ভিপি বাহাদুর
গরীব দুঃখী মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনে দাঁড়িপাল্লা মার্কার বিজয় নিশ্চিত করুন

- আপডেট সময় ০৫:৫৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ৩৩০ বার পড়া হয়েছে
কক্সবাজার জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও কক্সবাজার ৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর বলেছেন, গরীব দুঃখী মেহনতি মানুষ আজ স্বাস্থ্য, শিক্ষাসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। সামাজিক ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা এখনো নিশ্চিত হয়নি। স্বাধীনতার চুয়ান্ন বছরেও দেশের মানুষ মৌলিক অধিকারের জন্য জীবন দিচ্ছে। এখনো পথে-ঘাটে মানুষ না খেয়ে মারা যাচ্ছে। এ অবস্থার পরিবর্তন আনতে জামায়াতে ইসলামী কাজ চালিয়ে যাচ্ছে। আমরা নতুন বাংলাদেশ কে ধনী-দরিদ্রের বৈষম্য দূর করতে চায়। আমরা নির্যাতিত -বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের অবস্থান বরাবরই সোচ্চার। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি পাল্লা মার্কার বিজয় নিশ্চিত করতে গরীব দুঃখী মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনে এগিয়ে আসার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। ১৩ অক্টোবর সোমবার রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে উপরোক্ত কথাগুলো বলেন। সকাল তিনি তিনি ইউনিয়নের
<span;> ১নং ওয়ার্ডের দারিয়ার দীঘির দক্ষিণ পাড়া ও মৌলভী বাজার, ২নং ওয়ার্ডের ভাদিতলা ,হালোয়ারখোলা ও তুলাবাগান, ৩নং ওয়ার্ডের মিজ্জিআলীর দোকান,৫নং ওয়ার্ডের ধেছুয়া পালং স্টেশন, ৬নং ওয়ার্ডের ধোঁয়া পালং মিলঘর, ৮নং ওয়ার্ডের গোয়ালিয়া স্টেশনে ও ৯ নং ওয়ার্ডের হিমছড়ি ঝর্ণা এলাকায় পথ সভা অনুষ্ঠিত হয় এবং ৪ নং ওয়ার্ডের আলীর দোকান, ৭নং ওয়ার্ডের পাহাড় পাড়া এবং ৯ নং ওয়ার্ডের জাদুঘর এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন নায়েবে আমীর অধ্যক্ষ মুহাম্মদ রফিক, উপজেলা সেক্রেটারী ও জেলা জামায়াতের মজলিশে শুরার সদস্য আবু নাঈম মুহাম্মদ হারুন, এসিস্ট্যান্ট সেক্রেটারী উপাধ্যক্ষ নুরুল হাকিম ,শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি মোক্তার আহমদ। ইউনিয়ন জামায়াতের সভাপতি ফখরুদ্দীন রাজির সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী হাফেজ এনায়েত উল্লাহ, যুব বিভাগ ইউনিয়ন সভাপতি ডাক্তার নছরুল্লাহ রায়হান, মাওলানা ফরিদুল আলম, সাবেক মেম্বার ওসমান গনী মেম্বার ও সকল ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারীবৃন্দ উপস্থিত ছিলেন।
















