কক্সবাজার ০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর পল্লবীতে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১২:৫৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

রাজধানীর পল্লবীতে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পল্লবী থানাধীন সাগুফতা ফুড কোর্টের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেলে সড়কের পাশে পার্কিং করে রাখা ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বাসের পেছনের অংশে আগুন দেখতে পেয়ে বাসের কর্মী ও স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বাসটিতে আগুনের ঘটনায় জড়িতদের শনাক্ত করা যায়নি।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসিবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি পল্লবী থানাধীন সাগুফতা ফুড কোর্টের সামনে রাস্তার পাশে পার্কিং করা ছিল। চালক ও অন্যান্য কর্মীরা ফুড কোর্টের সামনে কাজ করছিলেন। ওই সময় দুর্বৃত্তরা বাসের পেছনের অংশের একটি আসনে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে বাসের কর্মী ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাজধানীর পল্লবীতে যাত্রীবাহী বাসে আগুন

আপডেট সময় ১২:৫৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬