কক্সবাজার ১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের গণরায় উপেক্ষা করে চব্বিশের মতো ঐক্যের আহ্বান স্ববিরোধিতা: হামিদ আযাদ

আলী ওসমান শেফায়েত
  • আপডেট সময় ১১:৫৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মতো সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে দাঁড়ানোর যে আহ্বান জানিয়েছেন, আমরা তাকে স্বাগত জানাই। তবে শুধু ঐক্যের আহ্বান জানালেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না। চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে কথার পরিবর্তে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

চব্বিশের গণঅভ্যুত্থান কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয়; এটি ছাত্র-জনতার সম্মিলিত সংগ্রাম, ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত একটি ঐতিহাসিক পরিবর্তন। এই অভ্যুত্থানের মূল প্রত্যাশা ছিল ফ্যাসিবাদী শাসনের অবসান, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, গণতন্ত্রের বিকাশ, আইনের শাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা নিশ্চিত করা। সেই প্রত্যাশা পূরণে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই জাতীয় সনদের আলোকে রাষ্ট্রীয় সংস্কার অপরিহার্য।

আমরা সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করতে হলে অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়নে সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের ঘোষণা দিতে হবে। জনগণের রায় বাস্তবায়নে গড়িমসি, সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এবং বিরোধী দলের যৌক্তিক দাবিকে উপেক্ষা করে জাতীয় ঐক্যের কথা বলা রাজনৈতিক স্ববিরোধিতা। গণরায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শনই হতে হবে জাতীয় ঐক্যের প্রথম শর্ত।

মনে রাখতে হবে, বিরোধী দল সরকারের প্রতিপক্ষ, রাষ্ট্রের শত্রু নয়। বিরোধী দলের মতামত, সমালোচনা ও যৌক্তিক দাবিকে সম্মান জানানো গণতান্ত্রিক সরকারের দায়িত্ব। সংখ্যাগরিষ্ঠতার জোরে নয়, পারস্পরিক শ্রদ্ধা, রাজনৈতিক সংলাপ ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে।

প্রধানমন্ত্রীকে বলতে চাই, ২৪-এর ঐক্যের কথা বললে ২৪-এর গণআকাঙ্ক্ষাকেও ধারণ করতে হবে। ঐক্যের আহ্বান নয়, জনগণের গণরায়ের বাস্তবায়ন চাই। অবিলম্বে সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন, জুলাই জাতীয় সনদের আলোকে রাষ্ট্রীয় সংস্কার কার্যকর করুন। কথায় নয়, কাজের মাধ্যমে জাতীয় ঐক্যের প্রতি সরকারের আন্তরিকতা প্রমাণ করুন।

আমরা জাতীয় স্বার্থে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালনে প্রস্তুত। তবে ঐক্যের নামে গণরায় উপেক্ষা কিংবা সংস্কারের পথ রুদ্ধ করার কোনো সুযোগ নেই। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনায় গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গণভোটের গণরায় উপেক্ষা করে চব্বিশের মতো ঐক্যের আহ্বান স্ববিরোধিতা: হামিদ আযাদ

আপডেট সময় ১১:৫৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬