কক্সবাজার ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
রামুর রশিদ নগর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাচনী সভায় ভিপি বাহাদুর

জুলাই চেতনার মাধ্যমে দূর্নীতিমুক্ত সমাজ গড়তে ও শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

এমএ বাপ্পি
  • আপডেট সময় ০৮:৪৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / ২১২ বার পড়া হয়েছে

রামু প্রতিনিধি:
“দেশের উন্নয়ন, দূর্নীতি ও দুঃশাসন বিতাড়িত করতে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে বিশাল বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করতে হবে। ‘জুলাই এর চেতনা’কে বুকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ কাজে লাগাতে হবে।”

মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) বিকাল ৩টায় রশিদ নগর ইউনিয়নের পানির ছড়ায় অনুষ্ঠিত ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা জামায়াতের মজলিস শূরা সদস্য, কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর উপরোক্ত কথাগুলো বলেন।

ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আইয়ুব মিয়া কোং এর সভাপতিত্বে ও রশিদনগর ইউনিয়ন ছাত্রশিবের সভাপতি সালেহ হুবাইব তাহিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা জামায়াত আমীর জননেতা ফয়জুল্লাহ মো. হাসান, সেক্রেটারি আবু নাঈম মুহাম্মদ হারুন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সেক্রেটারী জাহিদুল ইসলাম, অফিস ও প্রেস সেক্রেটারি এএম সেলিম, ইউনিয়ন জামায়াত সভাপতি জনাব মোক্তার আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোক্তার আহমদ, সেক্রেটারি খোরশেদ আলম প্রমুখ।

বক্তারা বলেন, দেশের উন্নয়নের জন্য দূর্নীতি ও দুঃশাসনকে বিতাড়িত করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে হবে। আগামী নির্বাচনে কুরআন ও ইসলামের পক্ষে যারা কাজ করছেন এবং যারা প্রকৃতিক দুযোর্গ, বন্যা, জলোচ্ছ্বাস এবং বিগত স্বৈরচার সরকারের জেল-জুলুম উপেক্ষা করে দেশের ও এই জনপদের মানুষের পাশে থেকেছেন, তাদের বিজয়ী করার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

তারা ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে সু বিশাল বিজয়কে সুনিশ্চিত করে ‘জুলাই এর চেতনা’কে ধারণ করে স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে মুক্তি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ কামনা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রামুর রশিদ নগর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাচনী সভায় ভিপি বাহাদুর

জুলাই চেতনার মাধ্যমে দূর্নীতিমুক্ত সমাজ গড়তে ও শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

আপডেট সময় ০৮:৪৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫