কক্সবাজার ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওয়ে জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৭:৫২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / ১৮৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) এ সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিনিধি ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশেটি উপজেলা জামায়াতের আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা নুরুল আজিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহসেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন এবং সাংগঠনিক সেক্রেটারি আল আমিন মুহাম্মদ সিরাজুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহ সেক্রেটারি তৈয়ব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাস্টার ছৈয়দুল আলম, কর্মপরিষদ সদস্য মাওলানা ছৈয়দুল হক,
ঈদগাঁও ইউনিয়ন আমীর অধ্যাপক মো. হাকিম আলী, ঈদগড় ইউনিয়ন আমীর মাওলানা দিদারুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন সভাপতি সাহাব উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ফারুকী বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ন্যায়–ইনসাফভিত্তিক সমাজ গঠনে মাঠ পর্যায়ের প্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

এছাড়া বক্তারা শান্তিপূর্ণ উপায়ে জনগণের সমর্থন অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঈদগাঁওয়ে জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৫২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫