কক্সবাজার ০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৩:৫৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / ১৮৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ১৮ অক্টোবর) আনুমানিক দুপুর ২টা ১৫ মিনিটের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। এছাড়া আরও ১৬টি ইউনিট বিমানবন্দরের পথে।

ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে। বিমানবন্দরের সকল ফ্লাইট অপারেশন বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানা যায়।

বেবিচকের পাবলিক রিলেশন অফিসার কাওসার মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। ফ্লাইট চলাচলে আপাতত কোন প্রতিবন্ধকতা নেই।’

সকলকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

আপডেট সময় ০৩:৫৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫