সারাদেশে জামায়াতের জেলা-মহানগরী আমীরের নাম ঘোষণা

- আপডেট সময় ১১:০১:১২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে
বার্তা পরিবেশক;
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান।
সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে এসব আমির নির্বাচিত হয়েছেন বলে দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির হয়েছেন নূরুল ইসলাম বুলবুল।
পূর্নাঙ্গ তালিকা
পঞ্চগড়ে অধ্যাপক মো: ইকবাল হোসাইন, ঠাকুরগাঁওয়ে মোহাম্মদ আলমগীর, দিনাজপুরে ড. মুহাদ্দিস এনামুল হক, নীলফামারীতে অধ্যক্ষ মাও. আব্দুস সাত্তার এমপি, লালমনিরহাটে এ্যাড. আবু তাহের, রংপুর মহানগরে মাও. এ টি এম আজম খান এবং রংপুর জেলায় মাওলানা এনামুল হক আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া কুড়িগ্রামে অধ্যাপক আজিজুর রহমান সরকার, গাইবান্ধায় মো: আব্দুল করিম সরকার এমপি, জয়পুরহাটে মাওলানা গোলাম কিবরিয়া, বগুড়া মহানগরে আবদুল মালেক, বগুড়া জেলায় মাও. আবদুল হক সরকার, সিরাজগঞ্জে মাওলানা মো: শাহিনুর আলম, পাবনায় অধ্যাপক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জে মাও. মো: আবুজর গিফারী, নওগাঁ জেলায় মাওলানা মাহফুজুর রহমান, রাজশাহী মহানগরে ডাঃ মোঃ জাহাঙ্গীর, রাজশাহী জেলায় অধ্যাপক আবদুল খালেক এবং নাটোর জেলায় ডঃ মীর নুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
মেহেরপুরে মাওলানা মো: তাজউদ্দীন খান এমপি, কুষ্টিয়ায় অধ্যক্ষ খন্দকার এ কে এম আলি মহসিন, চুয়াডাঙ্গায় এডভোকেট মো: রুহুল আমিন এমপি, ঝিনাইদহে মাওলানা আবদুল আউয়াল, যশোর জেলায় অধ্যাপক মো: গোলাম রছুল এমপি, মাগুরায় অধ্যাপক সাঈদ আহমাদ, নড়াইলে এড. মো: আতাউর রহমান বাচ্চু এমপি, বাগেরহাটে মাওলানা রেজাউল করিম, খুলনা মহানগরে অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান এবং খুলনা জেলায় অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি সাতক্ষীরায় অধ্যাপক শহীদুল ইসলাম, বরগুনায় মাও. মো: মহিববুল্লাহ, পটুয়াখালীতে এ্যাড. নাজমুল আহসান, ভোলায় মাষ্টার মু: জাকির হোসেন, বরিশাল মহানগরে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল জেলায় ড. মাহফুজুর রহমান, ঝালকাঠিতে এডভোকেট হাফিজুর রহমান এবং পিরোজপুরে আ: রব আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন।
ময়মনসিংহে মাও. হাফিজুর রহমান, ময়মনসিংহ মহানগরে আসাদুজ্জামান সোহেল, ময়মনসিংহ জেলায় মো: আবদুল করিম, নেত্রকোনায় ছাদেক আহমাদ হারিছ, কিশোরগঞ্জে মাওলানা আজিজুল হক, ঢাকা মহানগর উত্তরে মোহাম্মদ সেলিম উদ্দীন এবং ঢাকা মহানগর দক্ষিণে নূরুল ইসলাম বুলবুল এমপি দায়িত্ব পেয়েছেন। এছাড়া টাঙ্গাইলে আহসান হাবিব মাসুদ, মানিকগঞ্জে হাফেজ মাওলানা মো: কামরুল ইসলাম, গাজীপুর মহানগরে খায়রুল হাসান, গাজীপুর জেলায় মাওলানা সেফাউল হক, মুন্সীগঞ্জে মাওলানা আ. জ. ম. রুহুল কুদ্দুস, ঢাকা জেলায় মাও. মোহাম্মদ দেলোয়ার হোসাইন, নারায়ণগঞ্জ মহানগরে মুহাম্মদ আবদুল জব্বার, নারায়ণগঞ্জ জেলায় মাসুদুর রহমান গিয়াস, নরসিংদীতে ইব্রাহিম ভূঁইয়া, রাজবাড়ীতে হাসমত আলী, ফরিদপুরে ইমতিয়াজ উদ্দিন আহমদ, গোপালগঞ্জে অধ্যাপক রেজাউল করিম, মাদারীপুরে মাওানা মোখলিসুর রহমান এবং শরীয়তপুরে মাও. আবদুর রব হাশেমী নির্বাচিত হয়েছেন।
সুনামগঞ্জে এড. শামসুদ্দিন, সিলেট মহানগরে মো. ফখরুল ইসলাম, সিলেট জেলায় মাওলানা হাবীবুর রহমান, মৌলভীবাজারে ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী, হবিগঞ্জে মাওলানা কাজী মোখলিছুর রহমান, বি-বাড়িয়ায় মাওলানা মুহা. মোবারক হোসাইন, কুমিল্লা উত্তরে অধ্যাপক মো: আবদুল মতিন এবং কুমিল্লা দক্ষিণে এডভোকেট মো. শাহজাহান আমীরনির্বাচিত হয়েছেন। এছাড়া চাঁদপুরে মাওলানা বিলাল হোসেন মিয়াজী, ফেনীতে মুফতি আবদুল হান্নান, নোয়াখালীতে মো: ইছহাক খন্দকার, লক্ষ্মীপুরে এ. আর. হাফিজুল্লাহ, চট্টগ্রাম মহানগরে মোহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তরে আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম দক্ষিণে আনোয়ারুল আলম চৌধুরী, কক্সবাজারে অধ্যক্ষ মাও. নুর আহমদ আনোয়ারী, খাগড়াছড়িতে মিনহাজুর রহমান, রাঙ্গামাটিতে অধ্যাপক মোহাম্মদ আবদুল আলীম এবং বান্দরবানে এস. এম. আবদুছ ছালাম আজাদ নির্বাচিত হয়েছেন।















