কক্সবাজার ০১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা অস্ত্রধারী গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৪:৪৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / ২২৮ বার পড়া হয়েছে

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা অস্ত্রধারী গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ক্যাম্পভিত্তিক অপরাধ জগতের নিয়ন্ত্রক বলে জানা গেছে।

শনিবার (১৮ অক্টোবর, ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের পালংখালী ইউনিয়নের ঘোনার পাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ক্যাম্প ১৯ এর বাসিন্দা মৃত ছব্বির আহমদের ছেলে এবং ক্যাম্প ভিত্তিক অপরাধ জগত নিয়ন্ত্রক তৈয়ব (২৬)-কে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি) এবং ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

উখিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক রোহিঙ্গা অস্ত্রধারী আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত তৈয়বের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উখিয়ায় পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা অস্ত্রধারী গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৪৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫