কক্সবাজার ১০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জের ডিসিকে জনপ্রশাসনে সংযুক্ত, নতুন ডিসি জি. এম. সরফরাজ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৬:৩০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / ১৮ বার পড়া হয়েছে

Oplus_131072

গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক জি. এম. সরফরাজ।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মো. আরিফ-উজ-জামানকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব (সংযুক্ত) হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হলো।

অপর প্রজ্ঞাপনে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জি. এম. সরফরাজকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

/এসআইএন

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জের ডিসিকে জনপ্রশাসনে সংযুক্ত, নতুন ডিসি জি. এম. সরফরাজ

আপডেট সময় ০৬:৩০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬