ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কক্সবাজারে শিশুকিশোর ও অভিভাবক সমাবেশ

- আপডেট সময় ১১:৩৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে
‘বাহান্ন সন ফুরফুরে মন, আয়রে ছুটে আয়, সম্ভাবনার জোছনা আনি আঁধার দুনিয়ায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার শহর শাখার উদ্যোগে শিশুকিশোর ও অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শাখা পরিচালক ইমাম হোসেনের পরিচালনায় এবং শাখা সহকারী পরিচালক শাহরিয়া কবির মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ও কক্সবাজার আইন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যাপক এডভোকেট মোহাম্মদ বাকের।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মো. রাকিবুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার শহর উপদেষ্টা পরিষদের সহ-সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন।
অনুষ্ঠানে ফুলকুঁড়িদের প্রতিভা বিকাশ ও উৎসাহিত করার লক্ষ্যে ৮টি ইভেন্টে মোট ৯০টি পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার প্রদানের মাধ্যমে শিশুকিশোরদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভার স্বীকৃতি দেওয়া হয়।
শিশুকিশোরদের প্রতিভা বিকাশ, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে উৎসাহিত করার পাশাপাশি অভিভাবকদের সঙ্গে সংগঠনের সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়ে আয়োজিত অনুষ্ঠানটি ছিল আনন্দমুখর ও প্রাণবন্ত।



















