রাজারকুল ইউনিয়নের রাংকুট প্রাঙ্গনে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করলেন জননেতা ভিপি বাহাদুর

- আপডেট সময় ০৯:৩১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / ৩৩০ বার পড়া হয়েছে
রামু প্রতিনিধি:
রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের রাংকুট প্রাঙ্গনে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সঙ্গে ২৬ অক্টোবর, রবিবার সকালে মতবিনিময় করেছেন জননেতা ভিপি বাহাদুর ভাই।
মতবিনিময় সভায় তিনি বলেন, “সব ধর্মের মানুষ এ দেশের নাগরিক। শান্তি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখলে সমাজে প্রকৃত সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনীতি হতে হবে জনগণের সেবা ও মানবতার কল্যাণে নিবেদিত।”
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু নাঈম মুহাম্মদ হারুন, সাবেক ইউনিয়ন শিবির সভাপতি ইন্জিয়ার মো: পারভেজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ, তরুণ সমাজের প্রতিনিধি এবং ভিপি বাহাদুরের সহকর্মীবৃন্দ।
অনুষ্ঠানটি শেষ হয় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে।















